1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

১০০ বছরে এমন সুষ্ঠু ভোট হয়নি: হানিফ

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটি করপোরেশনে শনিবার যে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবার কথা দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেণ, গত ১০০ বছরে এমন সুষ্ঠু ভোট হয়নি ।

ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় গণাধ্যমের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় ধন্যবাদ জানান হানিফ। দলের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সমালোচনা করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’ সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।

‘ইভিএমে ধানের শীষ প্রতীক ছিল না,’ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন হানিফ। বলেন, ‘কোথাও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

ভোট কম পড়ার কারণ ব্যাখ্যা করে হানিফ বলেন, ‘সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে।’

প্রধানমন্ত্রী ভোট দেয়ার পর নৌকা প্রতীকে ভোট চাওয়াকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছে বিএনপি। এর জবাবে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!