1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

হালুয়াঘাটে বাসচাপায় নিহত ৪

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮), সাকিব (১৮), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০) ও নিশ্চন্তপুর গ্রামের মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর নামকস্থানে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ধারাবাজার থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

এছাড়াও আহত হন সাতজন। তাদেরকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব ও মিজানুর রহমান মারা যান।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!