1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

হরতালে যান চলাচল স্বাভাবিক রয়েছে

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে বিএনপির ডাকা এই হরতালে ঢাকার যান চলাচল বেশ স্বাভাবিক রয়েছে।

রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা, সতর্কতা ও নজরদারিতে চলছে যানবাহন। ছেড়ে যেতে দেখা গেছে দূরপাল্লার পরিবহনও।

গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন প্রত্যখ্যান ও হরতাল কর্মসূচির ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

তবে বিএনপির ডাকা এ হরতাল না মেনে রোববার গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সকালে ঢাকার বিজয় সরণি, পান্থপথ, গুলশান, মালিবাগ, খিলগাঁও, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় বাস, ট্রাক, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে অন্য দিনের তুলনায় সকালে রাস্তা কিছুটা ফাঁকা ছিল। যানজট খুব বেশি ছিল না।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কারওয়ানবাজারে প্রাইভেট কারে কর্মস্থলে এসেছেন নাইমুল ইসলাম। তিনি জানান, রাস্তায় সব ধরনের যানবাহন চলতে দেখেছেন। তবে অন্য দিনের মতো যানজট পাননি। অল্প সময়েই তিনি কর্মস্থলে চলে আসতে পেরেছেন।

ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাইফুল হক জানান, ট্রাফিক উত্তরের সব সড়ক, গলিতে যান চলাচল স্বাভাবিক। কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। কেউ যানবাহন চলাচলে বাধাও দেয়নি।

সরেজমিন দেখা যায়, বাস, লেগুনা, সিএনজি চলছে স্বাভাবিকভাবেই। ব্যক্তিগত গাড়িও সড়কে চলতে দেখা গেছে। অন্যদিকে সড়কে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!