1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

হরতালের নামে সহিংসতা হলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হরতালের নামে কোনো সহিংসতা হলে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিএনপি আবারও আন্দোলনে গেলে সরকার কী করবে? এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সহিংসতা ও জনগণের ক্ষতি হলে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ কম থাকে। এতে অনেকগুলো বিষয় কাজ করে। রাজধানীর মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বাসা বদল করেন। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসেন না। তারপরও কেন কম লোক ভোট দিয়েছে সেটি গবেষণার বিষয়। দল এ বিষয়ে আরও বিশ্লেষণ করবে।

এসএসসি ও সমমানের পরীক্ষার আগের দিন বিএনপি হরতাল ডেকে ঠিক করেনি বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বিএনপির হরতালেও সব কিছু স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো প্রভাব পড়েনি। আতঙ্কের কোনো কারণ নেই। আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হবে। এটা বিএনপির হঠকারী সিদ্ধান্ত। তারা প্রমাণ করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।তিনি বলেন, সব নির্বাচনে সহিংসতা হয়। ঢাকা সিটি নির্বাচনে সহিংসতা হয়নি। মানুষ ভয়ভীতি ছাড়াই সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!