1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হতাশায় আত্মহত্যা করেছেন ‘ময়ুরপঙ্খী’র অভিনেত্রী - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

হতাশায় আত্মহত্যা করেছেন ‘ময়ুরপঙ্খী’র অভিনেত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬০ বার পড়া হয়েছে

মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন ছোট পর্দার জনপ্রিয় ‘ময়ুরপঙ্খী’ ধারাবাহিকের অভিনেত্রী সুবর্ণা যশ। প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়াকে তার অবসাদের মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ‘ময়ুরপঙ্খী’ নামের মেগাসিরিয়ালে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি।

গত রোববার রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গত সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, মেগাসিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন সুবর্ণা। কিন্তু সম্প্রতি কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্বজনরা।

মা-বাবার একমাত্র সন্তান সুবর্ণা উচ্চমাধ্যমিক পাঠ চুকে কলকাতায় সাংবাদিকতা পড়তে যান। কলকাতায় যাওয়ার পর কিছুদিন নানা জায়গায় শিক্ষানবীশ হিসেবে কাজ করেন। পরে তিনি টলিপাড়ায় কাজ নেন। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মেগাসিরিয়ালে পার্শ্বচরিত্রে কাজ শুরু করেন সুবর্ণা। ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে প্রধান চরিত্রের বান্ধবীর ভূমিকায় দেখা যায় তাকে। নিয়মিত টালিগঞ্জের সিনেমাপাড়ায়ও যাতায়াত ছিল সুবর্ণার। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসছে না বলে অবসাদ চেপে ধরে তাকে।এই অবসাদে অসুস্থ হয়ে পড়লে পরিবার সুবর্ণাকে বাড়ি নিয়ে যায়। এমনকি তার চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে ক’দিন আত্মীয়দের বাড়িতে বেড়িয়ে রোববার বর্ধমানে নিজেদের বাড়িতে ফেরেন। সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!