1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

স্ত্রীর মাথা কেটে থানায় গিয়ে জাতীয় সংগীত গাইল স্বামী!

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। স্ত্রীর মাথা কেটে সোজা পৌঁছে যায় থানায়। সেখানে গিয়ে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে  ‘ভারতমাতা কি জয়’ বলেও শ্লোগানও দেয়।

গত শনিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জাহাঙ্গীরবাদ থানায়। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্র বলছে, উত্তরপ্রদেশের জাহাঙ্গীরবাদ থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে বাস করত অখিলেশ রাওয়াত ও তার স্ত্রী। প্রতিবেশীরা বলেন, মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হত। শনিবার তা চরমে পর্যায়ে পৌঁছে যায়। আর বচসার মাঝেই রাগের মাথায় আচমকা স্ত্রীকে খুন করে অখিলেশ। তারপর তার মাথা কেটে নিয়ে হাঁটতে হাঁটতে সোজা জাহাঙ্গীরপুর থানার সামনে গিয়ে পৌঁছায়। হঠাৎ এক যুবক মহিলার কাটা মাথা নিয়ে থানার সামনে এসেছে দেখে প্রথমে হকচকিয়ে যান সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা। পরে অখিলেশের হাত থেকে তার স্ত্রীর কাটা মাথাটি নেওয়ার চেষ্টা করেন তারা।

কিন্তু, তা দিতে রাজি হয়নি ওই যুবক। মাথাটি নিয়ে উভয়পক্ষের মধ্যে যখন টানাটানি হচ্ছে সেসময় হঠাৎ গলা ছেড়ে জাতীয় সংগীত গাইতে আরম্ভ সে। ‘ভারতমাতা কি জয়’ বলে শ্লোগানও দিতে থাকে। কিছুক্ষণ বাদে অবশ্য তার থেকে স্ত্রীর কাটা মাথাটি ছিনিয়ে নিতে সক্ষম হন পুলিশকর্মীরা। যুবকটিকে গ্রেফতারও করে।জেলার পুলিশ সুপার অরবিন্দ চর্তুবেদী বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে যে পারিবারিক বচসার জেরে স্ত্রীকে খুন করেছে ওই যুবক। তারপর তার মাথা কেটে সোজা থানায় চলে আসে। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও করে। ওই যুবকের নামে এফআইআর দায়ের করে মামলা করা হয়েছে। তদন্তও চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!