1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

সেই আলোচিত ডেইজি সারোয়ারের ওপর হামলা!

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

‘ডেইজি আপার সালাম নিন’ শীর্ষক গানের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ডেইজি সারোয়ার। মোহাম্মদপুরের এ প্রার্থীর ওপর তার প্রতিপক্ষরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, শনিবার সিটি নির্বাচনে বাইতুল ফালাহ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এসময় টানা হেঁচড়ায় তার জামার অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি। তবে একটি সূত্র বলছে, আ.লীগ নেতাকর্মীরা অজ্ঞাত কারণে তার পাশে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইতুল ফালাহ কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর তার প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। এ সময় টানা হেঁচড়ায় তার পরিধেয় কাপড় অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।

একটি সূত্র জানিয়েছে, ডেইজি সারোয়ারের ওপর হামলার সময় স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা তার পাশে ছিলেন না। তিনি আ.লীগের সমর্থনেই এ ওয়ার্ডে নির্বাচন করছেন।

এর আগে আজ শনিবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। ঢাকার দুই সিটিতে মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হলো।

ইসি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ সময়ে ঢাকা উত্তরে ৩৬টি ও দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ড ছিল। এবারের দুই সিটিতে ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ড সম্প্রসারণ করা হয়েছে। এতে বেড়েছে ভোটার ও কেন্দ্র সংখ্যাও। এ নির্বাচনে দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার।সংশ্লিষ্টরা জানান, নতুন ওয়ার্ডগুলোর অনেক জায়গায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া দুই সিটিতে বড়ো দুই দল আওয়ামী লীগ ও বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়েছে। সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, ইভিএমের গ্রহণযোগ্যতার প্রশ্নের অনেক উত্তর মিলবে এ নির্বাচনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!