1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সুন্দরগঞ্জে ইউএনও অফিস ঘেরাও

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের অভিযোগে বদলির পর স্ট্যান্ড রিলিজ হওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের অপসারণ দাবিতে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাপার দলীয় কার্যালয় থেকে বের হওয়া একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এসময় ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর জাপার সভাপতি আব্দুর রসিদ সরকার ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, ছাত্র সমাজের সভাপতি সুলতান সরকার সুজন, যুবসংহতির সভাপতি রেজাউল আলম রানা, ছাত্রনেতা নুর মোহাম্মদ রাফি, মোসলেম মিঞাজি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি করছে দুর্নীতিবাজরা। বিগত পাঁচ বছরে পিআইও নুরুন্নবী সরকার এ উপজেলায় লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাঁকে দ্রুত এ উপজেলা থেকে অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবো। সেই সাথে এখানে একজন দক্ষ পিআইও পদায়ন করার আহ্বান করেন বক্তরা।

উল্লেখ্য, ২০১৫ সালে এ উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন পিআইও নুরুন্নবী সরকার। গত বছরের ৭ সেপ্টেম্বর তাঁর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এরপর তাঁকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলির আদেশ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তিনি সেখানে যোগদান না করে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করে বদলি স্থগিত করে সুন্দরগঞ্জে কর্মস্থলেই থেকে যান। পরবর্তীতে উচ্চ আদালতের দেয়া তার বদলি স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ স্থগিত করে বদলি বহাল রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!