1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

সুন্দরগঞ্জে আছিরণ প্লাজায় আগুনে সব পুড়ে গেলেও অক্ষত পবিত্র কুরআন

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে আছিরণ প্লাজার সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে একটি পবিত্র কুরআন শরীফ। গতকাল ২ ফেব্রয়ারী রোববার দিবাগত গভীর রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দাদী আছিরণ প্লাজায় ভয়াবহ এ অগ্নিকান্ডেরর ঘটনাটি ঘটে।এতে আছিরণ প্লাজায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা হবে ।প্লাজার সাদিয়া পুষ্পালয় ও আল ফুয়াদ কাপড়ের দোকান দুটি পুড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আল ফুয়াদ রেডিমেড বস্ত্রালয় ও সাদিয়া পুষ্পালয়ের মালিক শফিউল ইসলাম দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে গভীর রাতে তিনি জানতে পারেন অগ্নিকান্ডের ঘটনা। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে ওই প্লাজার অন্যান্য দোকানগুলো রক্ষা পেলেও ফুয়াদ রেডিমেড বস্ত্রালয় ও সাদিয়া পুষ্পালয়ের প্রায় ৩০ লক্ষাধিক টাকার রেডিমেড পোষাক, ফ্রিজ, ফুল, ফার্ণিচার, বিভিন্ন খেলনা ও গিফট সামগ্রীসহ বিভিন্ন মালামাল ভষ্মি হয়ে যায়। তবে দোকানে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিউল ইসলাম জানান, “আমি ব্র্যাক ব্যাংক থেকে ৫ লাখ, অগ্রনী ব্যাংক থেকে ৪ লাখ, গণ উন্নয়ন কেন্দ্র থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছি ও জমি বিক্রয়ের টাকাসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বিনিয়োগ করেছি। সব কিছু পুড়ে যাওয়ায় আমি পথে বসেছি। ঋণ পরিশোধ করতে পারবো কি না জানিনা।”

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এটিএম মোস্তফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খরব শুনে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে ফ্রিজ ও অগোছালো বৈদ্যুতিক তার থাকায় শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। তবে পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!