
ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ৩ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে মহাসড়কের দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক এবং কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে এবং নিহতদের লাশ কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।