1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনায় আক্রান্ত

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। সিঙ্গাপুরে এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে, চীনের বাইরে যা সর্বোচ্চ।

সিঙ্গাপুরের জাতীয় দৈনিক স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, আজ আরও যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন। এর আগে গত শনিবার একই স্থানে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অপরজন সিঙ্গাপুরের নাগরিক। তার বয়স ৩৫ বছর। এই দু’জনের কেউই সম্প্রতি চীন সফর করেননি।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ৩৯ বছর বয়সী যে বাংলাদেশি নাগরিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তিনি এখন সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসা চলছে তার।এদিকে চীন থেকে বিশ্বের ত্রিশটির বেশি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সোমবার একদিনে আরও ১০৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬ জন। গত ৩১ ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!