1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সাংবাদিক হেনস্থাকারী সেই ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

নির্বাচনের দিন রাজধানীর গেন্ডারিয়ায় দুই সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের আটক রাখাসহ ভয়-ভীতি প্রদর্শনকারী সেই ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম খান রিয়াদকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার সকালে কবি নজরুল সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সূত্রাপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি কাজী ওয়াজেদ আলী।

রিয়াদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ছিলেন। নির্বাচনের দিন ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গেণ্ডারিয়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজি, ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের নূরুল আমিন জাহাঙ্গীর ও দিন প্রতিদিনের রিপোর্টার পাপনকে শারীরিকভাবে হেনস্থা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ ও তার সহযোগীরা।

পরে উল্টো তিন সাংবাদিকের নামেই গেণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রিয়াদ। জিডিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে রিয়াদ অভিযোগ করেন, সাংবাদিকরা কেন্দ্রে ‘বিএনপি-জামায়াতের এজেন্ট হিসেবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেন।’ পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে ‘সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ রিয়াদকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

জানা গেছে, মতিঝিল থানা পুলিশ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অস্ত্র কেনা-বেচার সময় নাহিদুল ইসলাম ও নাজমুল হোসেন নোমান নামে দু’জনকে বিদেশি অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করলে তাদের দেয়া স্বীকারোক্তিতে উঠে আসে রিয়াদ একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতেও বলেছেন, ছাত্রলীগ নেতা রিয়াদ এবং কামরুল ইসলাম তাদের অস্ত্র বিক্রির দায়িত্ব দিয়েছিলেন। পরে ওই মামলায় আদালতে চার্জশিট দাখিলের পর রিয়াদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত।স্থানীয় সূত্র জানায়, রিয়াদ শুধু অস্ত্র ব্যবসা নয়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ওয়ারী ও গেণ্ডারিয়া এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!