1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, এমন কোনও ঘটনা আমি এখনও জানিনা। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের ঘটনা তদন্তে নির্দেশ দিচ্ছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এতটুকু আমি বলতে পারি।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

এ দিকে গুরুতর আহত সাংবাদিককে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিকদের হামলার ঘটনায় জানতে চাইলে আইজিপি বলেন, ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের ঘটনা তদন্তে এখনই নির্দেশ দিচ্ছি। এসময় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।বিভিন্ন প্রার্থীদের ভোটাররা কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র, তবে এমন চিত্র আমার চোখে পড়েনি। যারা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সবাই যার যার ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তবে যদি কেউ বাধা সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!