1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ছুরিকাঘাত

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জে কিবরিয়া চৌধুরী নামে এক সাংবাদিককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সাংবাদিক কিবরিয়া চৌধুরী কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পারভেজের সাথে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরেই পারভেজের লোকজন কিবরিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় কিবরিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মুসা নামে এক সন্ত্রাসী নবীগঞ্জ থানার তিন পুলিশকে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর থেকে মুসা পলাতক রয়েছে। অন্যদিকে আলোচিত ‘হেভেন হত্যা’ মামলার আসামিরাও প্রকাশ্যে ঘুরাফেরা করছে। বিষয়টি নিয়ে সাংবাদিক কিবরিয়ার চৌধুরী স্থানীয় একটি দৈনিকে ‘নবীগঞ্জে পুলিশকে কুপানো মামলার আসামী মুসা অধরা, হেভেন হত্যা মামলার আসামী পারভেজ প্রকাশে ঘুরছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই মুসা ও পারভেজসহ সন্ত্রাসীরা সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, সাংবাদিক কিবরিয়ার সাথে পারভেজের হাতাহাতির বিষয়টি স্থানীয় লোকজন সমাধান করে দেয়ার কিছুক্ষণ পরে কয়েকজন লোক সাংবাদিক কিবরিয়ার উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাংবাদিক কিবরিয়া চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!