1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

শপিং মলের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

‍থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় কোরাতের একটি শপিং মলের বাইরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। হামলাকারী সেনা সদস্য বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

হামলার পর ওই হামলাকারী অন্তত ১৬ জনকে জিম্মায় নিয়েছে। এ ঘটনায় থাই স্পেশাল পুলিশ অপারেশনের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক বাহিনীর হেলমেট ও পোশাক পরে হামলাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এ সময় হামলাকারী ‘আমি খুবই ক্লান্ত, আমি আমার আঙুল আর নাড়াতে পারছি না’ বলে চিৎকার করতে থাকে। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিও ফুটেজে শোনা যাওয়ার কথা বলা হয়েছে। হামলার পর ঘটনাস্থলে আগুনও ধরে যায়।

খবরে আরও বলা হয়, ওই সেনা সদস্য সামরিক ঘাঁটি থেকে বাহিনীর যান চুরি করে ও একটি রাইফেল নিয়ে কোরাত শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলা চালায়।

সন্দেহভাজন হামলাকারী জাকরাপাথ থোম্মাপুলিশের এক কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ওই বন্দুকধারী মেশিনগানের মাধ্যমে নিরীহ লোকজনের উপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

প্রাথমিক হামলাকারীর নাম জাকরাপাথ থোম্মা জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও ট্যাক্সি চালক রয়েছেন বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!