
শপথ নিলেন ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র কাউন্সিলররা।
নিয়ম অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়ান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ডিএসসিসি ও ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পরবর্তী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন।