1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

রূপগঞ্জে ৩৮ হাজার ইয়াবাসহ আটক ৩

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৩৮ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১-এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে ওই ৩ জনকে আটক করা হয়।

এদিন সন্ধ্যায় র‍্যাব-১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আলম মেহেদী এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার মোবারক হোসেন, ধীরাশ্রম এলাকার আহসান উল্লাহ ও মৈরন থানার আব্দুল সেলিম।

র‍্যাব জানায়, আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার তাইজুদ্দিন প্রধানের বাড়ির সামনে এশিয়ান হাইওয়েতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার ৪ শ’ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৬৩০ টাকা, ৫টি মোবাইল সেট ও ৯টি সিমকার্ডসহ ৩ জনকে আটক করা হয়। এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের চালান সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান আটকরা।জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। আটকদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!