1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

রিজভীসহ ৬৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়।

গত শনিবার পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেছে। পল্লবী থানার পরিদর্শক মোহাম্মদ এমরানুল ইসলাম সাংবাদিকদের কাছে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুমতি ছাড়া মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা ও হামলা করা এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার রাজধানীর মিরপুরে মিছিল করে বিএনপি। রিজভীর নেতৃত্বে মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার থেকে মিছিল শুরু করেন।

মামলার এজাহারে নাম থাকা ৬৯ জনের মধ্যে রয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রওনকুল ইসলাম, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার হামিদ,  স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গত শনিবার রাজধানীর মিরপুরে মিছিল করে বিএনপি। রিজভীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার থেকে মিছিল শুরু করে।

মিছিলটি মিরপুর ১১ নম্বরের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে। এ ঘটনায় রিজভী ছাড়াও বিএনপির কয়েকজন নেতা আহত হন বলে দলটির নেতাদের দাবি।

ওই ঘটনায় রিজভী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, ছাত্রদলের ওমর ফারুক কায়সার, সাইফুল ইসলাম তুহিনসহ অন্তত ১০ আহত হন বলে জানিয়েছিলেন দলটির নেতারা।

তবে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিরপুর বিভাগ) মোস্তাক আহমেদ বলেছিলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশ দেখে ঘটনাস্থল ত্যাগ করায় তারা কোনো হামলা করেননি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় এএসআই কামাল হোসেন, কনস্টেবল ফয়জুর রহমান আহত হন।ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ দুটি চ্যাপ্টা টিনের জর্দার খালি কৌটা, কিছু প্যাঁচানো কালো রঙের স্কচটেপ, কয়েকটি ছোট ছোট পাথরের টুকরা, গাড়ির ভাঙা গ্লাসের অংশবিশেষ, পাঁচটি ভাঙা ইট এবং খালেদা জিয়ার ছবিসহ অন্যান্য ছবিসংবলিত পাঁচটি ফেস্টুন জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!