1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

রাজধানীতে সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এখানকার সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান আগামী নিউজের সাংবাদিক।

ঘটনার প্রত্যক্ষ্যদর্শী জিটিভির সাংবাদিক জামশেদ নাজিম বলেন, আমরা অনেক সাংবাদিক দায়িত্ব পালনকালে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাংবাদিক সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন।

তারা সন্দেহ করেন সাংবাদিক সুমন তাদের ভিডিও করেছেন। এটা ভেবে সুমনকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

আহত সাংবাদিক সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ  বলেন, বিষয়টি আমরা এখনও জানি না। খোঁজখবর নেওয়া হচ্ছে।হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া বলেন, এমন কোনো বিষয় আমরা এখনও জানি না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!