1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

রমেক ভর্তি চীনফেরত সেই শিক্ষার্থীকে কুর্মিটোলায় স্থানান্তর

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে করোনা ভাইরাস সন্দেহে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

চীনফেরত শিক্ষার্থীর নাম আলামিন, তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা মদনপুর এলাকায়।

আজ সোমবার রমেক হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার প্রমুখ।

তিনি জানান, গতকাল রোববার রাত ১১টা ৫৫মিনিটে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। চীনফেরত চিকিৎসাধীন আলামিনকে আইইডিসিআর ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের আয়োজন চলছে। এছাড়া প্রথম ভর্তি হওয়া শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।

তিনি আরও জানান, সোমবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। উপরের নির্দেশে এর বেশি কোনো তথ্য তারা সাংবাদিকদের জানাতে চাননি। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দু’টি মোবাইল নম্বর দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, চীনফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। রোববার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!