1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

রংপুরে শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে ৫২ দিন বয়সী এক মেয়ে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। আর এতে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে শিশুটির মাকে।

মিঠাপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী বিশ্বাস তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি বাংলার

তিনি বলেন, মিঠাপুকুরের সাল্টিগোপালপুরের গোপীনাথপুর সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শুক্রবার অভিযোগ পাওয়ার পর ওই মাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

জাফর আলী বিশ্বাস বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে তিনি অভিযোগ পান যে, কলপাড়ে থাকা গোসল করার জন্য রাখা ট্রাম ভর্তি পানিতে ৫২ দিন বয়সী নিজের শিশু কন্যাকে ফেলে দেন ওই মা। পরে শিশুটি মারা যায়।

প্রতিবেশীরা এ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, এর আগেও আরো দুটি কন্যা সন্তান রয়েছে ওই নারীর। যাদের এক জনের বয়স ১২ বছর এবং অন্যজনের বয়স ৪ বছর।

সম্প্রতি পুত্র সন্তানের আশায় গর্ভধারণ করলেও শেষমেশ আরো একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি।

তিনি বলেন, এনিয়ে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের সাথে মনোমালিন্য ছিল তার। এর জের ধরেই এই হত্যার ঘটনা ঘটে বলে জানান তিনি।

গ্রেফতারের পর ঐ অভিযুক্ত নারীকে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!