1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

যে প্রাণী থেকে ছড়িয়েছে করোনাভাইরাস!

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

চীনে করোনাভাইরাসের আতঙ্কে সবাই, আর এই ভাইরাস কোথা থেকে আসছে সেটা নিয়ে গবেষকদের মধ্যে ছিলো বিতর্ক। অবশেষে এই বিতর্কের অবসান ঘটিয়েছে গবেষকরা।

চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়ানোর পর এজন্য সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে সাপ ও বাদুড়কে সন্দেহ করা হচ্ছিল। তবে চীনের একদল গবেষক মনে করছেন, সামুদ্রিক প্রাণী কিংবা সাপ-বাদুড় নয়, করোনাভাইরাস ছড়িয়েছে বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিন বা বনরুই থেকে। এক হাজারেরও বেশি বন্যপ্রাণীর নমুনা পরীক্ষা করার পর গবেষকরা এমন অভিমত দিয়েছেন।

গুয়াংজু প্রদেশের সাউথ চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, করোনাভাইরাস ছড়ানোর ক্ষেত্রে সন্দেহে থাকা এক হাজারেরও বেশি বন্যপ্রাণীর নমুনা পরীক্ষা করে দেখা যায়, বনরুইয়ের শরীরে পাওয়া ভাইরাসের জিনোম সিকোয়েন্সের (কোষের সম্পূর্ণ ডিএনএ বিন্যাসের ক্রম) সঙ্গে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের ৯৯ শতাংশ মিল রয়েছে।

পিপীলিকাভুক বনরুইকে বিশ্বের সবচেয়ে পাচার হওয়া প্রাণী বলে মনে করা হয়। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের (আইইউসিএন) এক প্রতিবেদন মতে, গত দশকে এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে ১০ লাখেরও বেশি বনরুই ধরে পাচার করা হয়েছে। আর পাচারের গন্তব্য বেশিরভাগ সময়ই চীন ও ভিয়েতনাম হয়েছে, যেখানে এসব দিয়ে ওষুধ বানানো হয়।

উহান শহর থেকে করোনাভাইরাস ছড়ানোর পর এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২৩ জনের মৃত্যু হয়েছে চীনে। এদের মধ্যে একজন আমেরিকান। চীনের বাইরে ফিলিপাইনে একজন ও হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৪৬ জন। চীনসহ বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।করোনাভাইরাস উহানের সি-ফুড মার্কেট থেকে ছড়িয়েছে বলে সন্দেহ হওয়ার পর সেই বাজারটি বন্ধ করে দেয়া হয়। কমে যায় সামুদ্রিক মাছ-প্রাণি কেনা-বেচাও। এক পর্যায়ে করোনাভাইরাস ছড়ানোর পেছনে সাপ ও বাদুড়ের মতো প্রাণীগুলোকে সন্দেহ করা হতে থাকে। এবার সেই তালিকায় বনরুইকে সর্বাগ্রে নিয়ে এলেন গবেষকরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!