
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির প্রায় ১২ মাইল দক্ষিণ-পশ্চিমে যুপিক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থা সিএনএন জানায়, গতকাল বৃহস্পতিবার বিমানটি পাইলটসহ মোট ৫ জন আরোহী নিয়ে বেথেল থেকে কিপনুকে যাচ্ছিল। তবে উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর এটি বিধ্বস্ত হয়। এতে বিমানে অবস্থানরত সবাই নিহত হন।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।