1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

মাস্ক পরে হাসপাতালে গেলেন চীনের প্রেসিডেন্ট

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস চীনে কতটা ভয়াবহ রূপ নিয়েছে- তা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শতর্কতা দেখলেই অনুমান করা যায়।

প্রেসিডেন্ট শি জিনপিং মাস্ক পরে, হাত গ্লাভসে মুড়ে হুবেইপ্রদেশের হাসপাতালগুলো পরিদর্শন করেছেন। খবর বিবিসির। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছাড়াও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিস্থিতি বুঝে নেয়ার চেষ্টা করেছেন।

তার এই পদক্ষেপে জনমনে আতঙ্ক আরও বেড়েছে। অনেকে মনে করছেন, যতটা মনে করা হচ্ছিল, পরিস্থিতি তার চেয়েও খারাপ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা– করোনাভাইরাসে যতটা তথ্য চীন প্রকাশ্যে আনছে, তার চেয়ে বিপদ আরও বহুগুণ বেশি। প্রকৃত ছবিটা এখনও আড়ালেই। চীনে ঠিক কতটা ধ্বংসাত্মক হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস, তা নিয়ে দিনের পর দিন সংশয় বেড়েই চলেছে। তবে এবার তা একেবারে চরমে পৌঁছল।

পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শুধু চীন নয়, বিশ্বজুড়ে গবেষকরা নেমে পড়েছেন নভেল করোনা রুখে দেয়ার ওষুধ তৈরিতে।

কিন্তু এর প্রতিষেধক এখনও অধরা। হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়েছে এই মরণ ভাইরাস। বাড়ছে মৃত্যু, আক্রান্তের সংখ্যা।

বিশ্বের ২৮ দেশে এ প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত করোনাভাইরাসে সহস্রাধিক রোগীর মৃত্যুর কথা স্বীকার করলেও প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

এ অবস্থায় নিজে সরেজমিন পরিস্থিতি দেখতে হাসপাতালে গেলেন প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার সকালে তিনি হুবেইয়ে অর্থাৎ করোনাভাইরাস সংক্রমণের আঁতুড়ঘরে গিয়ে হাজির হলেন।

হাসপাতালগুলোতে ঢোকার আগে তিনি পুরোদস্তুর বর্ম পরে নিলেন। মুখে মাস্ক, হাতে গ্লাভস। আক্রান্তদের সঙ্গে দেখা করলেন। তার পর কথা বললেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে।

পরে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, চীন করোনাভাইরাসের মতো ‘দৈত্য’র বিরুদ্ধে কঠিন লড়াই করছেন। শুধু সংস্পর্শেই এই রোগের সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়ছে, যা সার্সের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন্তা অবশ্য অন্যত্র। ২০১৪-১৬ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা যেভাবে মরণব্যাধি হয়ে উঠেছিল, নভেল করোনারও গতিপথ সেদিকে যাচ্ছে। কিছুতেই এটিকে দমন করা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!