1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

মহিলা দলের সভানেত্রীর পদ ফিরে পেলেন মনি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম নগর কমিটির বহিষ্কৃত সভানেত্রী মনোয়ারা বেগম মনিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সংসদ।

আজ রোববার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, মহাসচিব বরাবরে আবেদনের প্রেক্ষিতে মনোয়ারা বেগম মনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে তিনি নগর মহিলা দলের সভানেত্রীর দায়িত্ব পালন করবেন। দলকে শক্তিশালী করতে তিনি কাজ করবেন বলে আমরা আশা করছি।

নগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা বলেন, মনি ফিরে আসায় দল শক্তি ফিরে পেলো। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান হবে।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রশংসা করে বক্তব্য দেওয়ায় ২০১৯ সালের ৫ অক্টোবর মনোয়ারা বেগম মনিকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় সংসদ। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সভানেত্রী করা হয় দলের সিনিয়র সহ-সভানেত্রী ফাতেমা বাদশাহকে।

মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাগমনিরাম, জামালখান ও লালখান বাজার ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গত ৪ অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোয়ারা বেগম মনি চসিক মেয়র পদে বর্তমান মেয়র আ জ ম নাছিরকে আবারও নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।এরপর দল থেকে বহিষ্কার হওয়া মনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ১৫ জানুয়ারি দেশে ফিরে তিনি আবার নিজ নির্বাচনী এলাকায় কর্পোরেশনের নিয়মিত কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!