1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

মরহুম ডাঃ ইউনুস আলী সরকার এমপির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা ৩ আসনের পরপর দুবারের আওয়ামীলীগ মনোনীত সদস্য মরহুম ডাঃ ইউনুস আলী সরকার কবর জিয়ারতের মধ্য দিয়ে ২১ মার্চের উপ নির্বাচনের জন্য নির্বাচনী কার্যক্রম শুরু করলেন নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।

কবর জিয়ারতের পর মরহুম ডাঃ ইউনুস আলী সরকারের গ্রামের বাড়ীতে বসবাসরত পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করেন।

অন্যদিকে শুরু হয় নির্বাচনী কার্যক্রম পলাশবাড়ী নির্বাচন অফিস হতে আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার এমপি ও বর্তমান সভাপতি পৌর প্রশাসক আবু বকর প্রধান মনোয়নপত্র উত্তোলন করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে নির্বাচণী মতবিনিময় সভায় অংশ গ্রহন করে উপ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগীতা ও ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার পথে পরামর্শ ও করণীয় বিষয়ে আলোচনা করেন।

সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব ও উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী সংগঠন গুলোর অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় কর্মকান্ড পরিচালনায় নিজ নিজ করনীয় বিষয় গুলো তুলে ধরে বক্তব্য রাখেন । এসময় পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেন, বাংলার কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো নিয়ে সংসদে ভুমিকা রেখে গাইবান্ধা মেয়ে হয়ে আমি আপনাদের সম্মানিত করবো এলাকার ও দেশের উন্নয়নের ধারাবাহিকতায় সম্পৃত করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন গ্রাম হবে শহর তা বাস্তবায়নে আমরাও অংশ নিতে চাই এ অঞ্চলের প্রতিটি মানুষ। আমাদের এই গ্রামীন হাট বাজার গুলোকে ছোট ছোট পরিকল্পিত উৎপাদন ও পরিবেশক মুখী শহর বন্দরে রুপান্তর করবো এতে আমাদের এলাকায় বেকারত্ব অনায়াসে কমে আসবে। এই অঞ্চলের উন্নয়নে ধারা বজায় রেখে অন্যায় অনিয়ম দূর্নীতি প্রতিরোধ করে এলাকা ও এলাকার মানুষের স্বার্থে কাজ করবো।

উল্লেখ্য,গত ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ডাঃ ইউনুস আলী সরকার এমপির মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ২১ মার্চ উপ নির্বাচন। আসনটির ২ টি উপজেলায় ১৩২টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন। এ আসনে প্রথম বারের মতো আওয়ামীলীগ মনোনীত একজন নারী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছেন তিনি হলেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!