
দ্বিতীয়বারে মতো মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে।আজ বৃহ্স্পতিবার বিকেল ৪টায় মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় সামান্য দপ্তর পূনবণ্টন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে পাওয়া যাবে।নতুন আদেশে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।