1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

মঙ্গলবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনে আবার প্রমাণিত হয়ে গেলো বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের ওপরে জনগণের কোনো আস্থা নেই। এই নির্বাচনের মধ্যে দিয়ে আর একবার প্রমাণিত হয়ে গেলো বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে।

আজ রোববার দিনব্যাপী হরতাল পালনের পর বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এ সময় সেখানে ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল দাবি করেন, এই নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেটা একটা তামাশা।

মির্জা ফখরুল আরও বলেন, ভোট কারচুপির তথ্য-উপাত্ত নিয়ে দুই মেয়র প্রার্থী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন। একই সাথে বিএনপি রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে তিনি ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!