1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ব্যাপক আয়োজনে গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯ ফেব্রয়ারী বুধবার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘অপ্রতিরোধ অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’।

শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় উত্তোলন করেন জেলা প্রশাসক ও সংগঠনের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর সূচনা করেন। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, উদীচীর জেলা সভাপতি জহুরুল কাইয়ুম, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মাসুদুল হক মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অমিতাভ দাশ হিমুন। শেষে সংগীত পরিবেশন করে নিগার নাইম তমা, স্বজন খন্দকার, মোহাম্মদ আলী এবং নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!