1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশি তাণ্ডব, ভিডিও ভাইরাল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে রয়েছেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে প্রবেশ করে পুলিশ। এরপরই শিক্ষার্থীদের ওপর চলে পুলিশের তান্ডব। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের এমন তাণ্ডবের একটি সিসিটিভি ফুটেজ অবশেষে প্রকাশ্যে এসেছে।

ওই ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের জেরে গত বছরের ১৫ ডিসেম্বর ওই লাইব্রেরিতে হামলা চালিয়েছিল পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ, এনডিটিভিসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার জামিয়া কো-অর্ডিনেশন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি প্রকাশ করে। এই কমিটি পরিচালনা করেন প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।

ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে পুলিশ। ওইদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করার সময় শিক্ষার্থীদের ওপরে চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে।৪৯ সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে রয়েছেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে প্রবেশ করে পুলিশ। তাদের দেখেই এক ব্যক্তি একটা ডেস্কের আড়ালে লুকানোর চেষ্টা করে। এ সময় আরও একজনকে পালাতে দেখা যায়। পুলিশকে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারতে দেখা যাচ্ছে ভিডিওটিতে।

জামিয়ায় ‘পুলিশি তাণ্ডবে’ গুরুতর জখম হন বেশ কিছু শিক্ষার্থী। এ সময় একজনের চোখে গুরুতর চোট লাগে। জামিয়াকে কেন্দ্র করে এরপরে প্রতিবাদ আরও জোরালো হয়। জামিয়ার ৭ নম্বর গেটের সামনে দিনভর বিক্ষোভ-প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে জামিয়ার সামনেই তৈরি হয় শাহিনবাগের মতো বড় প্রতিবাদ মঞ্চ। যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সিএএ-এনআরসি বিরোধিতায় বিক্ষোভ-মিছিল করে জামিয়ার শিক্ষার্থীরা। সে সময় বেশি কিছু জায়গায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। বাস পোড়ানো হয়। হিংসা নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে দিল্লি পুলিশ।

ওই সময় বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয়। পুলিশ ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে। ওল্ড রিডিং হলে দুষ্কৃতিরা ঢুকে পড়েছে এই সন্দেহে পুলিশও ঢুকে পড়ে। সে সময় লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!