
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভ্যান্তরীন আমন ধান সংগ্রহে ২০১৯-২০ মৌসুমের আওতায় কৃষকদের নিকট থেকে ৩য় ধাপে সরকারি গুদামে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৩৪১ জন কৃষক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম,কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল,খাদ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।