1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিচ্ছে গ্রামীণফোন

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

আদালতের নির্দেশ অনুসারে আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এক হাজার কোটি টাকা দেবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গ্রামীণ ফোনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি ব্যবস্থা-সুপ্রিম কোর্টের নির্দেশকে শ্রদ্ধা করে। বিটিআরসির আদালতে আবেদন করা চাপ থেকে সুরক্ষা পাওয়ার অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। বিটিআরসি গ্রামীণফোনের কার্যক্রমকে সীমাবদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে রয়েছে অনাপত্তিপত্র বাতিল করা, লাইসেন্স বাতিলকরণের কারণ দর্শানোর নোটিশ জারি, নম্বর সিরিজের পুনর্ব্যবহারের অনুমতি না দেওয়া এবং প্রশাসক নিয়োগের হুমকি দেওয়া। এই পদক্ষেপগুলো গ্রাহকের এবং ব্যবসায়িক অংশীদারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে এবং ব্যবসার পরিবেশ নষ্ট করেছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের আগ্রহ হ্রাস করেছে। কোর্টের নির্দেশনা মেনে গ্রামীণফোন টাকা জমা দিচ্ছে। গ্রামীণফোন আশা করে, এরপর বাধা ছাড়াই প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে।

উল্লেখ্য, বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে পরবর্তী আদেশের জন্য ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!