1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বিকালে দেশে ফিরছে বিশ্বকাপ জয়ী আকবর-ইমনরা

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। তাদের এ অর্জনে গর্বিত হয়েছে পুরো বাংলাদেশ। আকবর বাহিনীদের এ সাফল্যে রঙিনভাবে সেজেছে বিসিবিও।

আজ বুধবার বিকালে দেশে ফিরছে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১২ ঘণ্টায় প্রায় ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকাল ৪টা ৫৫ মিনিটে বিশ্বকাপ জয়ী দলকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এরপর বিমানবন্দরে যুবাদের ফুলের শুভেচ্ছা জানানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে টাইগার জুনিয়রদের।

এ দিকে যুবাদের জন্য মিরপুর প্রস্তুত। তাদের ছবি, ব্যানার আর ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এবারের যুব বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে দক্ষিণ আফ্রিকায় খেলতে যায় বাংলাদেশের যুবারা। আসর শুরুও করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। ওঠে শেষ আটে। প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে পাত্তাই দেয়নি বাংলার যুবারা। তাদের হারিয়ে ওঠে শেষ চারে।

সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে পায় টাইগার যুবারা। তবে পচেফস্ট্রুমের মাঠ নিজেদের চেনা হয়ে গিয়েছিল বাংলাদেশের। সহজ জয় নিয়ে শিরোপার চেয়ে আর এক জয় দূরে জায়গা করে নেয় টাইগার যুবারা।

আবার বাধা হয়ে দাঁড়ায় ভারত। তবে দানে দান তিন দান বেছে নিয়েছিল বাংলাদেশের যুব ক্রিকেটাররা। রবিবার (৯ ফেব্রুয়ারি) নিয়ন্ত্রিত বোলিং ও অসাধারণ ফিল্ডিংয়ে দুর্দান্ত ভারতকে মাটিতে নামিয়ে আনল যুব ক্রিকেটাররা। ১৭৭ রানে গুটিয়ে দিল ভারতীয় যুবাদের।জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে টাইগার ক্রিকেটাররা। তবে মাঝপথে খেই হারিয়ে ফেলল ব্যাটসম্যানরা। কিন্তু মাঠে ছিল দলনেতা আকবর আলী। সব দায়িত্ব যেন নিজের ঘাড়ে নিলেন। দলীয় ৬২ রানে দলকে বাঁচাতে মাঠে আসেন এ ক্রিকেটার। ঠান্ডা মাথায় খেলে দল জিতিয়ে শিরোপা নিশ্চিত করে তবেই থামলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!