1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বিএনপি ১/১১ এর কুশলীদের সঙ্গে হাত মিলিয়েছে: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপি ও তার দোসররা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ। তারা এখন ১/১১ এর কুশলীদের সঙ্গে হাত মিলিয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আজকে শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে, নেতৃত্বের গুণাবলীর কাছে, দূরদর্শীতার কাছে, রাজনৈতিক প্রতিপক্ষ পরাজিত। তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ষড়যন্ত্রের পথে হাঁটছে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর লেখা ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ভাষাচিত্র প্রকাশনীর প্রকাশনা উৎসবে আরও বক্তব্য দেন ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ গ্রন্থের লেখক অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বুরহান কবির, অধ্যাপক ডা. এমএ আজিজ, দৈনিক বাংলার সময়ের সুভাষ সিংহ রায় প্রমুখ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিরাজনীতিকরণের অংশ হিসেবে ১/১১ সৃষ্টি হয়েছিল। আজকেও সূক্ষ্মভাবে সেই অপচেষ্টা আছে। সেখানে প্রায় সব রাজনীতিবিদদের চরিত্র হননের অপচেষ্টাও আছে। যারা বিরাজনীতির চেষ্টায় ছিল, তারা এখনও সক্রিয় আছে। মাঝে মধ্যে তারা একত্রিত হয়। বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় এখনও ষড়যন্ত্র চলে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী বলেছে, জননেত্রী শেখ হাসিনার পরিণতি ৭৫ এর ঘটনার মতো হবে। এ জন্য অনেক নেতাকর্মীর নামে মামলাও হয়েছে।

তিনি বলেন, ১/১১ এর সময় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। তার মুক্তির মাধ্যমে গণতন্ত্রের মুক্তি হয়। তার হাত ধরে বাংলাদেশ এখন মর্যাদার আসনে উন্নীত হয়েছে। শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের সভাপতি নন, প্রধানমন্ত্রী নন, তিনি রাষ্ট্রনায়কও। তিনি এখন পৃথিবীর অনুকরণীয় প্রধানমন্ত্রী। অনুকরণীয় রাষ্ট্রনায়কে রূপান্তরিত হয়েছেন। তিনি আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!