1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

বিএনপির অভিযোগ নতুন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ নতুন কিছু নয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি যেসব অভিযোগ করছে, তা নতুন নয়।

মন্ত্রী বলেন, সারা ঢাকা শহরে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছেন। তবে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও বাড়বে।

বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তারা এমন কথা সবসময়ই বলে আসছে। এটা নতুন কিছু নয়। বিগত দিনগুলোতেও তাদের এমন কথা বলতে শুনেছি। সব জায়গায় সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।‘আমাদের নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। কারও কোনো অভিযোগ থাকলে তাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্টরা রয়েছেন, কোন বিষয়ে তারা আপত্তি জানালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি দেখবেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!