1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বাড়ানো হয়েছে ভোটার তালিকা হালনাগাদের সময়

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

এখন থেকে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটারদের হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। এতে বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা এক মাসের বেশি বাড়ানো হয়েছে।

ইসি সূত্র জানায়, গত ২০ জানুয়ারি ‘ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০২০’ নামে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

গেজেটে বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ১১ এর উপধারা ১-এ কম্পিউটার ডাটাবেজ সংরক্ষিত বিদ্যমান সকল ভোটার তালিকা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার বিধান রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করতে চূড়ান্তভাবে ডাটাবেজে অন্তর্ভুক্ত করে সারাদেশে সিডি আকারে প্রস্তুত করা অনেক কষ্টসাধ্য। এ কারণে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন।

গেজেটে আর বলা হয়, প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে কম্পিউটার ডাটাবেজ সংরক্ষিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সীমা ৩০ দিন থেকে বৃদ্ধি পেয়ে মোট ৬০ দিন হবে। ফলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুচারুরূপে করা সম্ভব হবে।

আবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রতি বছর ২ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ অবস্থায় ‘জাতীয় ভোটার দিবস’-এর সাথে মিল রেখে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা প্রতি বছর ‘২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি’ এর পরিবর্তে ‘২ জানুয়ারি থেকে ২ মার্চ’ করার প্রস্তাব হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!