1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

বাংলাদেশকে আর কেউই পেছনে টেনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যেকোন দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে। এখন আমাদেরকে আর কেউই পেছনে টেনে নিতে পারবে না ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতরাতে রোমের পার্কে দ্যা প্রিনসিপি গ্রান্ড হোটেল এন্ড স্পা’তে আ.লীগের ইতালি শাখা আয়েজিত এক সংবর্ধনায় প্রদত্ত ভাষণে একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের উন্নয়ন প্রকল্পের শতকরা ৯০ ভাগ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। এখন আর দাতারা আমাদের ভিক্ষা দিতে আসে না। বরং তারা আমাদেরকে তাদের উন্নয়ন সহযোগী অভিহিত করে সহযোগিতা দিতে আসে। কারণ কারো কাছে আমরা ভিক্ষ চাই না।’

নিজস্ব অর্থায়নে সরকারের পদ্মাসেতু নির্মাণের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোন কাজ যে আমরাই পারি তা আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি।’

পদ্মাসেতুকে কেন্দ্র করে বিশ্বব্যাংক সরকারকে বদনাম দিতে চেয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি যে, আমরা নিজস্ব অর্থায়নেই এই সেতু নির্মাণ করবো এবং এখন আমরা নিজস্ব অর্থেই এই প্রকল্প বাস্তবায়ন করছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে কাজেই আমি প্রতিজ্ঞা করেছিলাম যখনই আমরা ক্ষমতায় আসি না কেন আমরা দেশটাকে এমন ভাবে গড়ে তুলবো যাতে করে বিশ্বসভায় বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন দাবি করতেই পারি বিশ্বে আমরা বাংলাদেশের ভাবমূর্তিকে সেই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি।’

অর্থনৈতিকভাবে বাংলাদেশ দ্রæত এগিয়ে যাচ্ছে উলেøখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশের পর্যায়ে রেখে যান।’

‘আমাদের সরকার সেখান থেকে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে সক্ষম হয়েছে এবং ২০২৪ সাল পর্যন্ত আমাদেরকে এই অবস্থান ধরে রাখতে হবে তাহলেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবো। এই লক্ষ্য অর্জনের জন্য যে তিনটি মাপকাঠি রয়েছে তা আমরা ইতোমধ্যেই অর্জন করতে সক্ষম হয়েছি,’বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমাদের আর কেউ পেছনে টানতে পারবেনা, আমরা এগিয়ে যাবো।’

প্রধানমন্ত্রী বলেন, ’৭৫-এর জাতির পিতাকে হত্যার পর যারাই সক্ষমতায় এসেছিল তারা নিজেদের ভাগ্য বদলে ব্যস্ত ছিল, জনগণের জন্য কিছু করে নাই।’

তিনি বলেন, ‘সে সময় বিশ্বে বাংলাদেশের পরিচিতি ছিল সাইক্লোন, জলোচ্ছাস এবং দুর্ভিক্ষের দেশ হিসেবে এবং বিশ্বে বাংলাদেশকে অবহলার চোখে দেখা হোত, যা আমাদের জন্য লজ্জার এবং বেদনাদায়ক ছিল ।’

শেখ হাসিনা বলেন তাঁর সরকার অতি দারিদ্রের হার শতকরা ১০ শতাংশে এবং দারিদ্রের হার ২০ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে। ইনশাল্লাহ আমরা এ বছরের মধ্যে এই হারকে আরো ২ থেকে ৩ ভাগ নামিয়ে আনতে সক্ষম হব, যেজন্য আমরা বেশকিছু বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশে আর কেউ দরিদ্র থাকবে না এবং কেউ আমাদের সহানুভূতির চোখে দেখবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে এবং বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে চলবো, সেটাই আমাদের লক্ষ্য।’

‘দেশে আর কেউ গৃহহীন থাকবে না’-এমন সংকল্প ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীকে ঘর-বাড়ি নির্মাণ করে দিচ্ছে এবং তাদের জন্য গৃগঋণ তহবিলও গঠন করেছে।

‘মুজিব বর্ষে একটি লোকও গৃহহীন থাকবে না, ’উল্লেখ করে তিনি বলেন, নদী ভাঙ্গন কবলিত জনগণের পুনর্বাসনের জন্য বাজেটে পৃথকভাবে একশ’ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।

প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যাতে করে বিদেশ গমনেচ্ছুদের এজন্য ঘর-বাড়ি ভিটে-মাটি বিক্রি করতে না হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সারাদেশে ৫ হাজার ৮শ’টি ডিজিটাল সেন্টার গড়ে তুলেছে যার মাধ্যমে বিদেশে গমনেচ্ছুরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদের নাম নিবন্ধন করতে পারে।

তিনি বলেন, ‘আমরা যাতে প্রত্যেক উপজেলার থেকে এক হাজার জনকে যেন বিদেশে পাঠাতে পারি সেজন্য উদ্যোগ গ্রহণ করেছি, আমরা তাদের জন্য স্মার্ট কার্ড দিচ্ছি।’

তাঁর সরকারের ইতোপূর্বে প্রদান করা মেসিন রিডেবল পার্সপোর্ট’র (এমআরপি) উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখন ই-পাসপোর্টের যুগ চলছে এবং আমরা ইতোমধ্যেই এই পাসপোর্ট প্রদানের কর্মসূচি শুরু করেছি। যাতে কেউ জালিয়াতির শিকার না হতে পারে।’

‘বিমানবন্দরে কেউ যেন হয়রানির শিকার না হয়’ সেজন্যই এই ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আরো উন্নত যাত্রীসেবা প্রদানের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছি।’

তাঁর সরকার আরো ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে প্রত্যেক উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।’

বিগত ১১ বছরে দেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এর পেছনে কোন যাদু নেই।

তিনি বলেন, ‘এজন্য দেশকে ভালভাবে জানা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজন, জনগণকে ভালবাসা এবং তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখা এবং তাদের কল্যাণে কাজ করার প্রয়োজন, যা আমাদের বাবা-মা আমাদেরকে শিখিয়েছেন।’

শেখ হাসিনা বলেন, এই দেশকে নিয়ে জাতির পিতার একটি বিরাট স্বপ্ন ছিল এবং তাঁর সন্তান হিসেবে তাঁর ইচ্ছেটা জানি, যে কারণে তিনি জীবনের সবকিছ্ইু ত্যাগ করেছিলেন। তাই সেই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই আমি কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্য বাস্তবায়নেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের একটি অর্থনৈতিক নীতিমালা এবং লক্ষ্য রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহার দিয়েই আমরা এ সম্পর্কে ভুলে যাইনা, আমরা প্রতিবছর বাজেট প্রণয়ন করে ইশতেহার বাস্তবায়নের কাজকেও এগিয়ে নিয়ে যাই।’

শেখ হাসিনা বলেন, ‘এখনও অনেক কাজ বাকি এবং আমরা যে সময় পাবো আমি তার পূর্ণ সদ্ব্যবহার করে দেশকে দ্রুত উন্নত করার চেষ্টা করবো এবং এজন্য সকলের সহযোগিতা কামন করছি।’

বিমানের ফ্লাইট চালুর বিষয়ে ইতালি প্রবাসী বাংলাদেশীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ইতালি সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আমি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকেও বিষয়টি উত্থাপন করবো।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আ.লীগের ইতালি শাখার সভাপতি হাজী মোহাম্মাদ ইদ্রিস ফারাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল এবং প্রবাসী বাংলাদেশীদের পক্ষে হোসনে আরা বেগম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এবং যুক্তরাজ্য আ.লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ মঞ্চে উপস্থিত ছিলেন।

স্থানীয় আ. লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী জিওসিপ্পে কাঁতে’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার বিকেলে এখানে এসেছেন। বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!