1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট হতে বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

তিস্তামুখ ঘাট উন্নয়ন কমিটির আয়োজনে আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান,

জেলা পরিষদের সদস্য শুক্কুর আলী ফিরোজ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, প্রভাষক আবুল হাসনাত শমি, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম লোকাল, ফুলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সাদেকুল ইসলাম তারা,

গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ফুলছড়ি সিনিয়র মাদরাসার প্রভাষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম কারী, এম. এম কিন্ডার গার্টেনের পরিচালক আতিকুর রহমান, হাসান মাহমুদ বিদ্যুৎ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তিস্তামুখ ঘাট হতে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেনটি অবিলম্বে পুনরায় চালুর জোড় দাবী জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান।

সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!