1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বন্দুকযুদ্ধে যুবক নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিং এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মাজহারুল ইসলাম (২৫)। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গতকাল রোববার রাত পৌনে ১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মাজহারুল ইসলাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে ৫টি মামলা রয়েছে। নিহত মাজহারুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক ও ডিবির পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গুলাগুলির এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এসময় মাজহারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে মাজহারুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- ওসি মো.মোজাম্মেল হক, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই জহিরুল ইসলাম ও তিন কন্সস্টেবল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!