1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ফের সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

ফের সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হলো আরেক বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে মোট ৫ জন বাংলদেশি এই ভাইরাসে আক্রান্ত হলেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিরা সিঙ্গাপুরে একটি নির্মাণাধীন প্রকল্পের কর্মী।

ইউএনবি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত সর্বশেষ বাংলাদেশি ২৬ বছর বয়সী এক তরুণ। সম্প্রতি তিনি চীন সফর করেননি।

এ বিষয়ে দেশটির স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা যায়, ২৬ বছর বয়সী ওই বাংলাদেশীর সিঙ্গাপুরে কাজের পাস পারমিট ছিল। তিনি সিলেটার এ্যারোস্পেস হেইটস কন্সট্রাকশন সাইটে কাজ করেন। এর আগে গত বৃহস্পতিবার দুই বাংলাদেশী নাগরিককে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তার আগে গত ৯ ফেব্রুয়ারি ও ১১ ফেব্রুয়ারি আরও দুই বাংলাদেশী ভাইরাসটিতে আক্রান্ত হন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ রোগীসহ এই ভাইরাসে সিঙ্গাপুরে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭২। এর মধ্যে শনিবার দুপুর ১২ টা পর্যন্ত সুস্থ হওয়ায় ১৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা শনিবার সংবাদ সম্মেলনে বলেন, এর আগে সিঙ্গাপুরে আক্রান্ত চার বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত আছে। আক্রান্ত একজন সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ বা এনসিআইডিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বাকি ৩ জনের এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে। এদের সঙ্গে কাজ করতেন বা মেলামেশা করেছেন, এমন আরও ৬ বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার।এর আগে গত ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সেখানে কোনো বাংলাদেশির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এক দিন পর ১১ ফেব্রুয়ারি আরেক বাংলাদেশি আক্রান্ত হন। আর ১৩ ফেব্রুয়ারি আক্রান্ত হন আরো দুই বাংলাদেশি। এ পাঁচজনেরই কর্মক্ষেত্র সেলেটার অ্যারোস্পেস হাইট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!