1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

প্রশ্নফাঁস ঠেকাতেই এবার ২৭৯০ সেট প্রশ্নে পরীক্ষা হচ্ছে: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

কেউ যেন প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ সোমবার সকাল দশটায় রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

পরীক্ষার কেন্দ্র পরির্দশনের সময়ে শিক্ষামন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ।

মন্ত্রী এবারের পরীক্ষার অন্যান্য তথ্য তুলে ধরে বলেন, সব বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন। মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজার ৫১২টি। এর মধ্যে বিদেশে কেন্দ্র আছে ৮টি। আর বিদেশের এই ৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪১ জন।

তিনি প্রশ্ন ফাঁসের গুজবে কেনো শিক্ষার্থী বা অভিভাবকদেরও কান না দেয়ারও পরামর্শ দিয়ে বলেন, যে প্রক্রিয়ায় এবারের এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে তাতে প্রশ্ন ফাঁসের ন্যূনতম কোনো সুযোগও নেই।

শিক্ষামন্ত্রী আরো জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য আমরা সর্বমোট ৫ হাজার ৫ শ’ ৮০ সেট প্রশ্ন তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রথম সতর্কতা হিসেবে ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন মুদ্রণ করা হয়েছে।

এছাড়া মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৮ শ ৮৪টি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ২০২টি। পরীক্ষার সামগ্রিক দায়িত্ব পালন করছেন মোট এক লাখ ২০ হাজার শিক্ষক।

রাজনৈতিক কোনো কর্মসূচি এসএসসি ও সমমান পরীক্ষাকে বাধাগ্রস্ত করবে না বলে বিশ্বাস করেন দীপু মনি। তাই পরীক্ষা চলাকালীন সব দল ও ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড ও অবরোধ-বিক্ষোভ-হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!