1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

প্রবাসীদের পাঁচ বছর মেয়াদী ফ্যামিলি ভিসা দিবে কাতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭১ বার পড়া হয়েছে

কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের পরিবারের জন্য ফ্যামিলি রেসিডেন্স ভিসা দিবে কাতার সরকার। কাতারে বৈধ ভাবে কর্মরতরা চাইলে তাদের পরিবারের সদস্যদের খুব সহজেই কাতারে নিয়ে আসতে পারবেন।

এর আগেও ভিজিট ভিসায় পরিবারের সদস্যদের কাতার ভ্রমণে নিয়ে আসা যেত তবে আগের ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ ছিলো ১ মাসের, যা ৬ মাস পর্যন্ত বৃদ্ধি করা যেত। এখন থেকে খুব সহজ পদ্ধতিতে পরিবারের সদস্যদের ৫ বছর মেয়াদি ফ্যামিলি রেসিডেন্স ভিসায় কাতার নিয়ে আসা যাবে।

ফ্যামিলি রেসিডেন্স ভিসা আবেদনের জন্য যা লাগবে

১। আবেদন কারির ভ্যালিড কাতার আইডির ফটোকপি।

২। আবেদনকারীর কাতারে কর্মরত প্রতিষ্ঠানের সাথে যে চুক্তি হয়েছে সেটা ও সেলারী সার্টিফিকেটের সত্যায়িত কপি।

৩। যাদের জন্য আবেদন করা হবে তাদের সকলের পাসপোর্টের ফটোকপি।

৪। স্ত্রীর জন্য ম্যারেজ সার্টিফিকেট ও বাচ্চাদের জন্য তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট।

৫। পরিবারের কোন সদস্যের বয়স যদি ১৮ বছরের উপরে হয় তাহলে তার জন্য নিজ ইউনিয়ন/উপজেলা/পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে চারিত্রিক সনদপত্র নিতে হবে।

আনুষঙ্গিক তথ্য

১। ভিসা আবেদন ফর্মটি আরবিতে টাইপ করতে হবে এবং পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী সকল তথ্য পূরণ করতে হবে।

২। আবেদন ফরম ও সাথে দেওয়া প্রতিটা কাগজ অবশ্যই স্পষ্ট ও ক্লিয়ার হতে হবে।

৩। যাদের জন্য আবেদন করা হবে তাদের সকলকে বাংলাদেশে অবস্থিত ঢাকা বা সিলেটের কাতার ভিসা সেন্টারে মেডিকেল পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

৪। আপনার দেওয়া তথ্যগুলি কাতারের ভিসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করার পর ভিসা এপ্রুভালের জন্য অনুমোদন প্রদান করবে।প্রতিটি আবেদনের জন্য ২০০ কাতারি রিয়াল প্রদান করতে হবে। আবেদনকারীরা চাইলে মাতরাশ-২ অথবা হুকুমি মোবাইল অ্যাপের মাধ্যমেও আবেদন কর‍তে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!