1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ৩৬ বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৩ বার পড়া হয়েছে

দেশের সরকারি-বেসরকারি ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থী‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। এদের মধ্যে ৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্রকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেয়া হচ্ছে।

আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি)  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে  ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সরকারি ও বেসরকারি ৮৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কৃতি শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। এর মধ্যে ৮৪ ছাত্র ও ৮৮ জন ছাত্রী রয়েছেন। নির্বাচিতদের মধ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী রয়েছেন।

জানা যায়, পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ইউজিসির সাবেক চেয়ারম্যান, ইউজিসির বর্তমান এবং সাবেক সদস্য, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছিলেন ২৬৫ শিক্ষার্থী। আর ২০১৭ সালে সর্বমোট ১৬৩ জন শিক্ষার্থীর মাঝে দেয়া হয় এই পদক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!