1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে গাইবান্ধার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে গাইবান্ধা জেলার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের এক কর্মশালা ২৬ ফেব্রুয়ারি বুধবার কালেক্টরেট সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির কর্মশালাটি সঞ্চালনা করেন এবং আশ্রয় প্রকল্পের উপকারভোগীদের সন-ানদের প্রাথমিক শিক্ষা প্রদান সংক্রান- জেলার তথ্য উপস্থাপন করেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, জেলা সমবায় কর্মকর্তা, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, দীপক কুমার পাল প্রমুখ। কর্মশালায় জেলা ও সাত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা, এসিল্যান্ড ও সাংবাদিকরা উপসি’ত ছিলেন।

প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুুল ইসলাম বলেন, আশ্রয় থেকে আশ্রয়ন এই অনুভূতি নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রানি-ক জনগোষ্ঠীর আয়শ্রন প্রকল্পটি সারাদেশে বাস্তবায়িত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের সার্বিক কল্যাণে যে স্বপ্ন দেখে ছিলেন মুজিববর্ষে তা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন নিরাশ্রয় পরিবারগুলোকে আশ্রয় দেয়ার উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। তিনি এই প্রকল্পটি আন্তরিকতার সাথে বাস্ববায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!