1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

পৃথিবীতে নির্যাতন করে কেউ টিকে থাকতে পারেনি: ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মনে করে নির্যাতন করে তারা টিকে থাকবে। এ ধারণা ভুল। পৃথিবীতে নির্যাতন করে কেউ টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকার দখলদার সরকার। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি।

তিনি আরও বলেন, আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ২ বছর ধরে কারাগারে বন্দি। প্রহসনের বিচার করে তাকে আটকে রাখা হয়েছে। আমরা আশা করছি, মানবিক কারণে সরকার তাকে মুক্তি দেবে।

শনিবার বিকেল পৌনে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এ জেড এম সোহেল, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিবুন্নবী খান সোহেল, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুল বারি হেলাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আজকের কর্মসূচিতে পুলিশ আমাদের নেতাকর্মীদের নানা ভাবে বাধা দিয়েছে, কার্যালয় ঘিরে রেখেছে। ১০-১২জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সমাবেশ শেষ হলে সবাইকে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে দুবছর ধরে বন্দি করে রাখা হয়েছে খালেদা জিয়াকে। খালেদা জিয়া বন্দি মানে পুরো বাংলাদেশ বন্দি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এ জনসমুদ্র দেশনেত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। গুম করে জেলে বন্দি করে প্রতিবাদ বন্ধ করা যাবে না। দেশনেত্রী বন্দি, স্বাধীনতা বন্দি, গণতন্ত্র বন্দি, পুরো বাংলাদেশ আজ বন্দি। তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশ মুক্ত করতে হবে।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তারা নানাভাবে জামিন আটকে রাখছে। সরকার জানে বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তাদের গদি থাকবে না।

যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কৌশল ও সাহসের সংমিশ্রণে এগিয়ে যেতে হবে। এভাবেই গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মায়ের মুক্তি বাংলাদেশের মুক্তি। মায়ের মুক্তি গণতন্ত্রের মুক্তি। সুতরাং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!