1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় তরুণীর মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

ভারতের বেঙ্গালুরুতে একটি সমাবেশ চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার জন্য অমূল্য লিওনা নামে এক ছাত্রকর্মীর মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার অতি দক্ষিণপন্থী সংগঠন শ্রীরাম সেনার পক্ষ থেকে এ ঘোষণা আসে।

সংগঠনের তরফে জানানো হয়, অমূল্যকে হত্যা করতে পারলে হত্যাকারীকে ১০ লাখ রুপি দেবে তারা।

যদিও তরুণীর বাবার দাবি, তার মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। তবে স্টেজে উঠে কেন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে গেল তা জানা নেই তার।

ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলার সময় দক্ষিণ বেঙ্গালুরু কলেজের ওই ছাত্রী তার বক্তব্যের অংশ হিসেবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন। এ ঘটনায় ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় অমূল্য লিওনাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সিএএ বিরোধী সভার শেষে আমিম (AIMIM) নেতা আসাদউদ্দিন ওবেইসি যখন মঞ্চ ছাড়ছেন, তখন ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সঙ্গে সঙ্গে অজ্ঞাত পরিচয় ওই তরুণীকে বাধা দেন মঞ্চে হাজির নেতারা।

মঞ্চ থেকে নামতে গিয়েও ফিরে এসে তরুণীকে এই কাজ করতে নিষেধ করেন ওবেইসি। কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি তিনি। কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার পর ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতে শুরু করেন তিনি। তখন তাকে বলপূর্বক নিরস্ত করেন পুলিশ কর্মকর্তারা।

এরপর জানা যায়, তরুণীর নাম অমূল্য। পরে তাকে গ্রেপ্তার করে দেশদ্রোহিতার মামলা রুজু করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

এদিকে, অভিযুক্ত তরুণী যে নকশালদের সঙ্গে যুক্ত তার অকাট্য প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়েদুরাপ্পা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!