1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এ সময় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-জয়পুরহাট আসনের সাবেক এমপি’ ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি , উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়পার্টি, জাসদ, জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ছাড়াও প্রেসক্লাব, স্কুল-কলেজ, শ্রমিক সংগঠন সমূহ ও ব্যবসা-প্রতিষ্ঠান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পন করেন।

অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সারে ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার থেকে একটি প্রভাতফেরী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ও জনপথ বিভাগের বৌদ্ধভূমিতে পুস্পমাল্য অর্পন করবেন।

সকল সরকারী-বেসরকারী-অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকেলে দিবসটির গুরুত্ব-তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!