1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালত ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হোসেন এ অভিযান পরিচালনা করেন। এর মধ্যে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রীজ সংলগ্ন নজেল হোসেনের এমএম ব্রিকস ও এমসিবি ব্রিকসকে দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা এবং একই ইউনিয়নের আমলাগাছী গ্রামের আলহাজ্ব ছাদেক হোসেনের একই নামে দুটি হাজী ব্রিকস ও এসওবি ব্রিকসকে দুই লাখ করে ৪ টাকা টাকাসহ সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ইটভাটা গুলোতে আগুন নিভাতে পানি ছিটায় ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় পলাশবাড়ী থানা পুলিশ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের যৌথ টীম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান, পরিবেশ ও জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় জরিমানা করা হয়েছে। আগামিতেও অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!