
গাইবান্ধার পলাশবাড়ীতে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে কর্মসূচি প্রণনয়নে উপস্থিত নেতৃবৃন্দ দিক-নির্দেশনামূলক মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর বিভাগীয় দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক, শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে দিবসটি সামনে রেখে সভায় উত্থাপিত কর্মসূচি সমূহ পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।