
আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তরের আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণের শেখ ফজলে নূর তাপসকে বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলন এবং ‘Skills Readiness for Achieving SDGs and Adopting IR 4.0’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তরের আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণের শেখ ফজলে নূর তাপসকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি ঢাকাবাসীকে কৃতজ্ঞতা জানাই। যারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করেছেন তাদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ঢাকাবাসী ভোটের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আগামী পাঁচ বছরের জন্য মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত করেছেন।